জাতীয়
ছবি: সংগৃহীত

দুদকের লিগ্যাল বিভাগের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিগ্যাল বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী হোসাইন। তিনি আগে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে তাকে দুদকের মহাপরিচালক (ডিজি-লিগ্যাল) পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

একই আদেশে তার চাকরি প্রশাসনিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগ-এ ন্যস্ত করা হয়েছে।

এর মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশনের আইনসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

মতামত দিন