আবারও কমল স্বর্ণের দাম, রোববার থেকে কার্যকর নতুন মূল্য।
৭ জুলাইয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এখন ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়।
অন্যদিকে, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার মান ও নকশার ওপর ভিত্তি করে মজুরি ভিন্ন হতে পারে।
চলতি বছরে এটি ছিল স্বর্ণের দামে ৪২তম সমন্বয়। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে মাত্র ১৫ বার। আগের বছর ২০২৪ সালে মোট ৬২ দফায় মূল্য সমন্বয় হয়েছিল—তখন ৩৫ বার দাম বেড়েছিল, আর কমেছিল ২৭ বার।
মতামত দিন