রাজনীতি
ছবি: সংগৃহীত

পরিকল্পিতভাবে জামায়াতকে সংসদে বিরোধী দলে বসানো হয়েছে: জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার দলকে সংসদে বিরোধী দলে বসানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের ফলাফলে নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে এখন বিভিন্নভাবে প্রমাণ সামনে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো আরও পরিষ্কার হবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, সংসদে তাদের মূল লক্ষ্য থাকবে জনগণের স্বার্থ রক্ষা করা। পাশাপাশি ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

তার মতে, এই সংগ্রাম কোনো দলের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই।

মতামত দিন