অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের সরকারের জরুরি নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার দেশের জ্বালানি তেলের সরাসরি ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধে জেলা প্রশাসকদের কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা আজ সোমবার (৯ মার্চ) দেশের সব জেলা প্রশাসককে এই নির্দেশনা পাঠিয়েছে।

চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষর করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বেশি মূল্যে বিক্রি বন্ধ করা এবং খোলা বাজারে অবৈধ তেল বিক্রি ও পাচার ঠেকাতে জেলা প্রশাসকদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে। এর লক্ষ্য হলো তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা

মতামত দিন