আগামী ১১ মার্চ সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
নিজেস্ব প্রতিবেদক:
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।

মতামত দিন