জাতীয়
ছবি: সংগৃহীত

হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, হাদি হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চলছে।

সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আইজিপি আরও জানান, সন্ত্রাসীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে। পুলিশ কোনো ধরনের বাড়াবাড়ি না করে আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, চাঁদাবাজি ও মব সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। একই সঙ্গে থানাগুলোতে জনগণের অভিযোগ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করে যাবে এবং মানুষের আস্থা পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি উগ্রবাদী তৎপরতা ঠেকাতেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

মতামত দিন