ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় গ্রামবাসী-বিজিবি সংঘর্ষ।
নিজেস্ব প্রতিবেদক:
রোববার (৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় গ্রামবাসী ও বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার এক সদস্য চোরাকারবারিদের ধাওয়া করেন।
ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। এরপর স্থানীয়রা বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা বন্দুক প্রস্তুত রাখেন, তবে কোনো গুলি ছোড়া হয়নি। আহত সদস্যকে পরে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন