রাজনীতি
ছবি: সংগৃহীত

করিডর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান।

দেশের ভূখণ্ড ব্যবহার করে বিদেশি রাষ্ট্রকে করিডর কিংবা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না—এই গুরুত্বপূর্ণ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী বা অনির্বাচিত কেউ নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকার শহীদদের তালিকা চূড়ান্ত করা কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের চেয়ে বিদেশিদের করিডর সুবিধা দিতে বেশি আগ্রহী। অথচ এসব সিদ্ধান্ত নেওয়ার ন্যায্যতা শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।”

তিনি আরও বলেন, “করিডর বা বন্দর দেওয়া না দেওয়ার মতো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কোন সরকার সিদ্ধান্ত নেবে, সেটি জনগণই নির্ধারণ করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ এ বিষয়ে সিদ্ধান্ত নিলে তা অবৈধ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী হবে।”

মতামত দিন