রাজনীতি
ছবি: সংগৃহীত

তারিকুলকে আহ্বায়ক করে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ।

অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি নতুন যুব সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ডা. জাহেদুল ইসলামকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ।

আত্মপ্রকাশ উপলক্ষে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তসহ সারাদেশ থেকে জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন

মতামত দিন