রাজনীতি
ছবি: সংগৃহীত

অস্থিরতা সমাধানে রাজনৈতিক সরকারের বিকল্প নেই: নজরুল ইসলাম খান।

বাংলাদেশে চলমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সমাধানে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি বুঝলেও তাদের নানাভাবে প্রভাবিত করার অপচেষ্টা চলছে।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে। তবে এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা অংশীজনদের মতামতের ভিত্তিতে সম্পন্ন হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে। জুন বা জুলাইয়ের মধ্যে যদি ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।” এ সময় তিনি প্রশ্ন তোলেন— “কাউকে সুযোগ করে দিতেই কি নির্বাচন পেছানো হচ্ছে?”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের শিকার হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফসল।”

মতামত দিন