পলাতক শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের অভিযোগে গ্রেপ্তার রেজাউল করিম।
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ মে) রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে এর আগেও গত বছরের ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্তির পর তিনি সরকারবিরোধী কার্যকলাপে জড়িত হন এবং যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে নাশকতার প্রস্তুতি নিতে সহায়তা করেন।
এদিকে, বুধবার (১৪ মে) তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, “রেজাউল করিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং তার নেতৃত্বে নাশকতার প্রস্তুতি চলছিল।”

মতামত দিন