রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রয়োজন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়—এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সব পক্ষ শ্রদ্ধা প্রদর্শন করে, আমরা সেই আহ্বান জানাই।

ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিক্রিয়া বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম  বলেন, “আওয়ামী লীগ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের যে গভীর ক্ষত, তা এখনো দেশের মানুষের কাছে জ্বলন্ত বাস্তবতা।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনে দেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দিয়েছে।”

প্রেস সচিবের ভাষ্য, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভুলে যাইনি, কীভাবে বারবার প্রহসনের আশ্রয় নিয়ে আওয়ামী লীগ দেশের নির্বাচনপ্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। ফলে এখন প্রয়োজন একটি কার্যকর সংস্কার, যা অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে একটি কাঠামোগত সংস্কার প্রক্রিয়ায় কাজ করছে, যার লক্ষ্য হলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন।

মতামত দিন