রাজনীতি
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেপ্তারের খবর গুজব: রিউমার স্ক্যানার।

নিজেস্ব প্রতিবেদক:

সোশ্যাল মিডিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেপ্তার হয়েছেন—এমন দাবি হঠাৎ করেই ছড়িয়ে পড়ে। সোমবার (৯ মার্চ) বিভিন্ন ফেসবুক পোস্ট ও একটি ভিডিওকে কেন্দ্র করে এ তথ্য ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবস্থান করছেন। অনেকেই সেটিকে তার গ্রেপ্তারের দৃশ্য বলে দাবি করেন। তবে যাচাই করে দেখা গেছে, এ দাবি সঠিক নয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের খবরটি ভিত্তিহীন ও গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও গ্রেপ্তারের প্রমাণ নয় বলে তারা উল্লেখ করেছে।

এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করার আবেদন করেন। পরে আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করে।

তবে দলীয় অনুমতি ছাড়া মামলা দায়ের করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

মতামত দিন