রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার রোববার (৯ মার্চ) রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম তদারকির জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। কমিটির সদস্য সংখ্যা মোট ৬ জন

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি গঠনের উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে হয়রানিমূলক মামলা দ্রুত ও কার্যকরভাবে প্রত্যাহার করা।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্য সচিব হিসেবে কাজ করবেন। কমিটির অন্যান্য সদস্যদের নাম ও দায়িত্ব অতি-শীঘ্রই প্রকাশ করা হবে।

এই কমিটি সরকারের বিভিন্ন সময়ের রাজনৈতিক মামলার কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

মতামত দিন