রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪৭ সদস্যের এই কমিটি সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরে প্রকাশ করা হয়।

সোমবার (৯ মার্চ) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলে রাব্বী সরকার এবং সদস্য সচিব করা হয়েছে সাবিরা মারিয়াম মুশফিকে।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নাজমুল ইসলাম ও মিলন হোসাইন, যুগ্ম সদস্য সচিব হিসেবে নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন ইসফানুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী।


মতামত দিন