দুর্নীতির মামলায় সাজা বাতিল চেয়ে জুবাইদা রহমানের হাইকোর্টে আপিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি।
জুবাইদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আপিল দাখিলে ৫৮৭ দিনের বিলম্ব হয়েছে, যা মার্জনা করেছেন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ।
এর আগে ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর শর্তসাপেক্ষে সরকারের পক্ষ থেকে তার দণ্ড স্থগিত করা হয়।
প্রায় ১৭ বছর পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।
মতামত দিন