রাজনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আনছে ‘নাগরিক সেবা’ অ্যাপ।

নিজেস্ব প্রতিবেদক:

নগরের বাসিন্দারা এবার সরাসরি নিজের এলাকার সমস্যা জানানোর সুযোগ পাবেন ‘নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে। জলাবদ্ধতা, মশার উপদ্রব, রাস্তার খানাখন্দ, ময়লা আবর্জনা ও অন্যান্য অভিযোগ এই অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট টিমের নজরে পৌঁছবে।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর একটি আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর উদ্বোধন আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বাজিধারার জে ব্লক, প্রগতি সরণী প্রধান সড়কের ১৬নং বাসায় অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে ‘নাগরিক সেবা’ অ্যাপ কার্যক্রমের সূচনা করবেন। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ নগরের নাগরিক সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন