জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লিফট-১৫-এ এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি নিজে তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে শুরু হওয়া আলোচনা চলাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
তিনি জানান, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার প্রার্থিতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে দাবি করেছেন। এসব অভিযোগকে তিনি ‘কাল্পনিক’ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মতামত দিন