নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
রোববার (১ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে রয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয় লাভ করেন এবং নবগঠিত সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
মতামত দিন