রাজনীতি
ছবি: সংগৃহীত

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে—এমন দাবি করে একটি পোস্ট শেয়ার করেছেন। সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি।

পোস্টে লেখা ছিল, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”

ফটোকার্ডের শিরোনামে উল্লেখ করা হয়, “ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার।”

এতে আরও লেখা হয়, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক বা ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশ করলেও তাকে গ্রেফতার করা যাবে। এমনকি যারা বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট বা মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন