সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রথম সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার রাজধানীতে দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় তিনি প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করবেন। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

মতামত দিন