রাজনীতি
ছবি: সংগৃহীত

সব রাজনৈতিক দল থেকে কর্মী নিতে চায় ইনকিলাব মঞ্চ।

নিজেস্ব প্রতিবেদক:

নিজেদের কার্যক্রম বিস্তৃত করতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী সংগ্রহের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব দল থেকেই প্রতিনিধি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ফাতেমা তাসনিম জুমা। তিনি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র এবং ডাকসুর নেত্রী।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে ‘হাদির যোগ্য উত্তরসূরি’ নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে তাদের পছন্দের নাম প্রস্তাব করতে বলেন তিনি। পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দুজন করে কর্মী নেওয়া উচিত কি না—সেই প্রশ্নও কমেন্টে তুলেছেন।

সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পরিচিতিতে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়াই তাদের মূল লক্ষ্য।


মতামত দিন