রাজনীতি
ছবি: সংগৃহীত

ফোন করে অসুস্থ জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। আমিরের সাময়িক অসুস্থতার খবর পাওয়ার পর তিনি তার খোঁজখবর নিতে কল করেন এবং স্বাস্থ্যের অবস্থা নিয়ে কুশল বিনিময় করেন।


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আমিরের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করতে আগ্রহ দেখান। এরপর তিনি জামায়াত আমিরকে ফোনে যোগাযোগ করার ব্যবস্থা করেন।

এ সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ইফতারের জন্য দাওয়াতও দিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমির প্রধানমন্ত্রীকে তার পরিবারসহ, স্ত্রী ও কন্যাসহ উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন এবং দাওয়াতপত্র উভয় পক্ষই গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণের পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তবে বুধবার তার শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতও করেছেন।

মতামত দিন