রাজনীতি
ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সংসদ সদস্য হান্নান মাসউদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে হামলার মুখে পড়েছেন। এমপির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হান্নান মাসউদর ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয়ের ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। এমপি হান্নান মাসউদ বলেন, “বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়বো না। সে ২০১৮ সালে সাবেক এমপি ফজলুল আজিমের ওপরও হামলা করেছিল।”

মতামত দিন