রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজধানীতে অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

শফিকুর রহমান হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়ায় নির্ধারিত একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাফরুল পশ্চিম থানা এলাকায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার অংশ নেওয়ার কথা ছিল। অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দিলেও মাঝপথে অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা গণমাধ্যমকে বলেন, যাত্রাপথে জামায়াত আমির বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল অনুভব করেন। পরিস্থিতির কারণে তাকে আর অনুষ্ঠানস্থলে নেওয়া সম্ভব হয়নি।

দলীয় নেতারা জানিয়েছেন, তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও তার সুস্থতা কামনা করে বলেন, দলের নেতাকর্মীরা আশা করেন তিনি দ্রুত স্বাভাবিক কাজে ফিরবেন। তিনি আরও মন্তব্য করেন, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।

মতামত দিন