রাজনীতি
ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা ও পাঁচটি অন্যান্য সিটিতে নতুন রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যোগদানপত্র তারা সরাসরি এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে জমা দিয়েছেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম উল্লেখ করেন, সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি ধাপে ধাপে নির্ধারিত হবে। আগামীতে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, তা চূড়ান্তভাবে সংসদ নির্ধারণ করবে।

নতুন প্রশাসকরা জানাচ্ছেন, তারা প্রধানত মশা নিয়ন্ত্রণ, যানজট কমানো, রাস্তাঘাট উন্নয়ন এবং দুর্নীতি রোধে মনোযোগ দেবেন। এছাড়া দীর্ঘদিন কার্যহীন থাকা সিটি করপোরেশনগুলোর কার্যকারিতা বাড়াতে তারা নির্দিষ্ট লক্ষ্য স্থির করবেন এবং জনসেবা নিশ্চিত করবেন।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা স্থানীয় প্রশাসন আরও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম। তবে সরকার এখনও পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা করেনি।

মতামত দিন