রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজনীতিতে সক্রিয় দুই নেতা এবার মুখোমুখি হতে যাচ্ছেন রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর মেয়র পদকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি এই সিটি করপোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে—জাতীয় সংসদ সদস্য থাকা অবস্থাতেই তিনি স্থানীয় সরকারে সরাসরি ভূমিকা নিতে চান।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ও একই পদে লড়ার প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দলীয় প্রার্থী হিসেবেই মাঠে নামবেন। ফলে নির্বাচনী প্রতিযোগিতা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

ইশরাক হোসেন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয় পান। ধানের শীষ প্রতীকে তিনি উল্লেখযোগ্য ভোট ব্যবধানে এগিয়ে ছিলেন। তার এই নির্বাচনী অভিজ্ঞতা মেয়র নির্বাচনে কতটা প্রভাব ফেলবে—তা এখন আলোচনার বিষয়।

এদিকে সরকার জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত প্রক্রিয়া মেনেই আয়োজন করা হবে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মেয়াদ ও বিধিবিধান সমন্বয় করে যথাসময়ে ভোটের আয়োজন করা হবে এবং এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

উল্লেখ করার মতো বিষয় হলো, ২০২২ সালের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমতুল্য। ফলে এই নির্বাচনের ফলাফল কেবল স্থানীয় প্রশাসনেই নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

মতামত দিন