রাজনীতি
ছবি: সংগৃহীত

হাসনাত-সারজিসের ফেসবুক পোস্টে উত্তেজনা,রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “সবকিছুই সমঝোতা।

এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তা দ্রুত ভাইরাল হয় এবং প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় এক লাখ ৬১ হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।

হাসনাতের পোস্টের কিছু সময়ের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “সেই পুরানো রাজনীতি!” পোস্টটি ও দ্রুত ভাইরাল হয় এবং এতে ৫৮ হাজারের মতো ব্যবহারকারী প্রতিক্রিয়া দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংক্ষিপ্ত পোস্ট সাধারণত দলের অভ্যন্তরীণ বার্তা বা রাজনৈতিক অবস্থান প্রকাশের জন্য করা হয়। হাসনাত ও সারজিসের পোস্ট ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।


মতামত দিন