বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা করলো নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের তালিকা প্রকাশ করেছে। নতুন গঠিত এই পরিষদে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।
নির্বাচিত সদস্যরা দলের নীতি ও কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কেন্দ্রীয় কর্মপরিষদের এই পদক্ষেপ দলের অভ্যন্তরীণ সংগঠন শক্তিশালী করতে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সমন্বয় ও কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়ক হবে।
তালিকাভুক্ত সদস্যদের নাম ও দায়িত্ব অনুযায়ী বিভাগীয় ও সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হবে। নতুন কর্মপরিষদ সদস্যদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জামায়াতে ইসলামী দলের নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।
সম্পূর্ণ তালিকা।





মতামত দিন