সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এটি আহ্বান করবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, ১২ মার্চই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সম্পন্ন করা হবে।
তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা এখনও হয়নি বলে জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।
মতামত দিন