নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা যে বার্তা দিলেন বিএনপিকে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় বাধার সম্মুখীন হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশ তার ও সমর্থকদের ওপর হামলা চালায়।
রুমিন ফারহানা অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তারই ফুল অর্পণের সময় সবচেয়ে আগে হওয়ার নিয়ম ছিল, কিন্তু তা বাধাগ্রস্ত হয়। তিনি হামলাটিকে পূর্বপরিকল্পিত এবং ভয়ংকর হিংস্রতা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, বিএনপির কিছু নেতাকর্মী নির্বাচনে পরাজয় ও অর্থনৈতিক স্বার্থে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছে। রুমিন ফারহানা সতর্ক করে জানিয়েছেন, যদি দল স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনে, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি দলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে।
মতামত দিন