প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা.মনোয়ারুল কাদির বিটু।
নিজেস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি আদেশে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. বিটু প্রেষণে প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করবেন।
নতুন পদে যোগদানের তারিখ থেকেই এ দায়িত্ব কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মতামত দিন