সমঝোতার মাধ্যমে নির্বাচন হয় না, হয় সিলেকশন: নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অসন্তোষ জানিয়ে আসছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হঠাৎ দেওয়া এক ফেসবুক পোস্টে আবারও সেই ক্ষোভের প্রকাশ দেখা যায়।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, সমঝোতার মাধ্যমে নির্বাচন নয়—বরং ‘সিলেকশন’ হয় বলেই তার ধারণা। পোস্টটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ওই আসনে ধানের শীষ প্রতীকে জয় পান বিএনপির নেতা মির্জা আব্বাস।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এ নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়ে আসছিলেন। সাম্প্রতিক পোস্টে সেই অবস্থানই আবার সামনে এলো।
মতামত দিন