রাজনীতি
ছবি: সংগৃহীত

পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানিয়েছেন, প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, “কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে। কোনো মব লওয়ার মাধ্যমে কারও চাকরি খারাপ করা যাবে না। বাসসের ঘটনা শুনেছি, যা দুঃখজনক।”

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ প্রদান করা হবে। কার্ড প্রদানে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে হতদরিদ্র ও নারী প্রাপকদের।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “পাইলট প্রজেক্টটি ঈদের আগেই চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট পর্যায়ে এটি ঈদের আগেই শুরু হোক। কীভাবে কার্যক্রম বাস্তবায়িত হবে, তা নিয়েই আলোচনা হয়েছে।”

মতামত দিন