রাজনীতি
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রী,নেবেন ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠকে অংশ।

নিজেস্ব প্রতিবেদক:

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী পরিচালিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রিসভার এই প্রথম বৈঠক সচিবালয়ে হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তবে গত প্রায় এক দশক ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রারম্ভে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরের রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি করে নতুন মন্ত্রিসভার কাঠামো চূড়ান্ত করে।

মতামত দিন