রাজনীতি
ছবি: সংগৃহীত

চাঁদাবাজিসহ স্থানীয় সমস্যা জানতে ওয়েবসাইট চালু করেছেন: এমপি ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর স্থানীয় নানা অভিযোগ সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।

ওই পোস্টে তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব, অপরাধ কিংবা অন্য কোনো সমস্যার তথ্য নাগরিকরা এখন সরাসরি তাঁর ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন। এতে স্থানীয় সমস্যা দ্রুত জানার পাশাপাশি ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকেই বিভিন্ন অভিযোগ ও বার্তা আসতে শুরু করেছে। এসব তথ্য তাঁর টিম যাচাই-বাছাই ও সংকলনের কাজ করছে এবং পর্যায়ক্রমে প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন