রাজনীতি
ছবি: সংগৃহীত

সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে সচিবালয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে মন্ত্রিসভা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ের নির্ধারিত দপ্তরে তার আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়কেন্দ্রিক থাকলেও এবার সচিবালয়ে বৈঠক আয়োজন নতুন প্রশাসনিক দিকনির্দেশনার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। একই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার পরদিনই অনুষ্ঠিত হলো এই প্রথম মন্ত্রিসভা বৈঠক।

মতামত দিন