রাজনীতি
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন মন্ত্রিসভা গঠনের পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি প্রচার হবে বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন সরকারের কার্যক্রম ও দিকনির্দেশনা নিয়ে ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

মতামত দিন