রাজনীতি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ শপথের পর মাওলানা মামুনুল হকের রহস্যময় স্ট্যাটাস।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক একটি রহস্যময় বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, “এ জন্যই আমরা গণভোট আগে চেয়েছিলাম!”

এর আগে প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।

তারা বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথগ্রহণ করেন।

দ্বিতীয় ধাপে জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

মতামত দিন