সংস্কার পরিষদে শপথ না নেওয়া নিয়ে বিএনপিকে আক্রমণ, আন্দোলনের ইঙ্গিত সাদিক কায়েমের
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে নিয়ে। এ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, জনমতের প্রতিফলন ঘটানোর কথা থাকলেও দলটি সংবিধান সংস্কার পরিষদ-এ শপথ গ্রহণ থেকে বিরত থেকে ভিন্ন বার্তা দিয়েছে। তার মতে, এতে রাজনৈতিক সংস্কার বিষয়ে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, এমন সিদ্ধান্ত দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামো বজায় রাখার ইঙ্গিত দেয়। পাশাপাশি সতর্ক করে বলেন, এই অবস্থান পরিবর্তন না হলে তরুণ প্রজন্ম আন্দোলনে নামতে পারে এবং তাদের প্রত্যাশা বাস্তবায়নের দাবি আরও জোরালো হবে।

মতামত দিন