রাজনীতি
ছবি: সংগৃহীত

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব আসছেন অনিন্দ্য ইসলাম অমিত।

নিজেস্ব প্রতিবেদক:

যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোরে জন্ম নেওয়া অমিত রাজনীতিক পরিবারেই বড় হয়েছেন। তার বাবা তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক তথ্যমন্ত্রী।

শিক্ষাজীবনে তিনি প্রথমে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি (১৯৯১) ও এইচএসসি (১৯৯৩) সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে স্নাতক (১৯৯৬) এবং স্নাতকোত্তর (১৯৯৭) ডিগ্রি অর্জন করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে এমবিএ সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিতর্ক কার্যক্রমেও সক্রিয় ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের হয়ে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিলেন। নতুন দায়িত্ব পেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মতামত দিন