রাজনীতি
ছবি: সংগৃহীত

বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ, এলইডি স্ক্রিনে দেখা যাবে অনুষ্ঠান।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগে যুক্ত রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন। পাশাপাশি দেশের সব জেলায় বড় স্ক্রিনে অনুষ্ঠানটি দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিন স্থাপনের দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার বিভাগ। সাধারণ মানুষ চাইলে এসব স্থানে অনুষ্ঠানটি দেখতে পারবেন।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সম্ভাব্য ভিড় ও নিরাপত্তা বিবেচনায় কিছু সড়কে চলাচল সীমিত রাখা হচ্ছে বলে জানা গেছে।

মতামত দিন