সিইসির কাছে এনসিপির ৬ নেতার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় নাগরিক পার্টি–এর সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ধারাবাহিকভাবে দুটি পৃথক শপথ গ্রহণ করেছেন। দুপুর ১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
এর আগে দলের সদস্যসচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, জুলাইয়ের আন্দোলনের প্রত্যাশা ও জনগণের রায়কে গুরুত্ব দিয়েই নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদ–সংক্রান্ত আরেকটি শপথ নিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, গণভোটের ফল উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না হওয়ায় দলের পক্ষ থেকে আজকের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন