সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় সংসদ সদস্যদের বৈঠকে তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদীয় দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি স্থায়ী কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা—মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী এবং নুরুল হক নূর-এর নামও আলোচনায় এসেছে।
এ বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়—দলের সংসদ সদস্যরা ডিউটি-ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না। জনআস্থার বিষয়টি সামনে রেখেই এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন