রাজনীতি
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসন ছাড়ার ঘোষণা তারেক রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হওয়ার পর শেষ পর্যন্ত ঢাকা-১৭ আসনটিই রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা হওয়ার পথে রয়েছে এবং তিনি ঢাকা-১৭ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন সংসদ সদস্য কেবল একটি আসন ধরে রাখতে পারেন।

প্রচলিত আরপিও বিধান বলছে, একই নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হওয়া এবং নির্বাচিত হওয়া বৈধ হলেও গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে একটি আসন বেছে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন আইন অনুসারে বাকি আসন শূন্য ঘোষণা করতে পারে।

মতামত দিন