জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি।
অন্তর্বর্তী সময়ের আলোচিত জুলাই জাতীয় সনদে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর বাসভবনে দলটির প্রতিনিধি দল স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করে।
দলীয় সূত্র জানায়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। তাদের সঙ্গে সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জাতীয় সনদে যোগ দেওয়ার ঘোষণা অনুযায়ী তারা আনুষ্ঠানিক স্বাক্ষর করছে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ২৫টি রাজনৈতিক দল এ জাতীয় সনদে স্বাক্ষর করেছিল। তখন থেকেই এনসিপি পরে এতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়ে আসছিল।
মতামত দিন