রাজনীতি
ছবি: সংগৃহীত

হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাওয়ার আহ্বান:নাছির উদ্দীন।

নিজেস্ব প্রতিবেদক:

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে আহ্বান জানিয়েছেন, এনসিপির নেতা হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।

নাছির উদ্দীন নাছির বলেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত অভিযোগটি স্থানীয় পুলিশ, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী ভিত্তিহীন ও অসত্য।

স্পর্শকাতর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা নিন্দনীয় এবং দায়িত্বজ্ঞানহীন।

তিনি আরও ব্যাখ্যা করেছেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনা ঘটানোর দাবি বাস্তব ও যুক্তির পরিপন্থি। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টার বেশি সময় লাগে; সেই প্রেক্ষাপটে একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ অসঙ্গত এবং প্রশ্নবিদ্ধ।

নাছির উদ্দীন নাছির বলেন, পরিস্থিতি বিবেচনায় নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ওই কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনা ও বাস্তবতা আরও স্পষ্ট করেছে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার প্রচেষ্টা শুধুই নৈতিক অবক্ষয় নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।

তিনি স্পষ্টভাবে বলেন, এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ এবং সংশ্লিষ্ট নেতাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করা উচিত। সত্য প্রতিষ্ঠিত হোক, অপপ্রচার বন্ধ হোক, এবং স্পর্শকাতর ইস্যু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সংস্কৃতি চিরতরে শেষ হোক।

মতামত দিন