রাজনীতি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদে জয়ী প্রার্থীদের মধ্যে কোটিপতি সংখ্যা ৭৯.৪৬ শতাংশ: টিআইবি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৩৬ জন সংসদ সদস্যের মধ্যে ৭৯ শতাংশের বেশি কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি আছেন, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করার ফলে প্রায় ৭৫ শতাংশ জাল ভোটের চেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রায় ৪০ শতাংশ কেন্দ্রেই একাধিক ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে। প্রার্থীদের নির্ধারিত সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ৪৪ লাখ ২৪ হাজার টাকা, কিন্তু গড়ে তারা ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয় করেছেন। ফলে গড়ে প্রায় ৭৫ লাখ টাকা বেশি খরচ করা হয়েছে।

এছাড়া, প্রায় ৯৯ শতাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভোটারদের মধ্যে ৪৬.৪ শতাংশকে হুমকি দিয়ে কেন্দ্রের বাইরে রাখা বা প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ব্রিফিংয়ে টিআইবি জানিয়েছে, আওয়ামী লীগের সমর্থকরা পুরোপুরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও, অনেকেই বিএনপির পক্ষে সক্রিয় ছিলেন।

মতামত দিন