রাজনীতি
ছবি: সংগৃহীত

চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায়, জানিয়েছেন বিএনপির দলীয় সূত্র।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাঁদের বাসায় সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জোটসহ মিলিয়ে দলটির আসনসংখ্যা বর্তমানে ২১২।

মতামত দিন