রাজনীতি
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর দলীয় সভা ডেকেছে বিএনপি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি তার সংসদীয় দলের প্রথম সভার আয়োজন করছে। সভাটি শপথ অনুষ্ঠানের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সভায় সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতার নির্বাচন করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রাখেন, উল্লেখ করেছেন সালাহউদ্দিন।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নবনির্বাচিত সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান একইদিন বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মতামত দিন